রাজশাহী টু কক্সবাজার: সমুদ্র, পাহাড় আর রোমাঞ্চের ৩ দিন

ভ্রমণের বিস্তারিত সূচি

🚉 যাত্রার শুরু (Departure)

  • বিকাল ৪:০০ টা: রাজশাহী রেলস্টেশন থেকে ‘পদ্মা এক্সপ্রেস’ যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু।

  • রাত ১০:৩০ টা: কমলাপুর রেলস্টেশনে পৌঁছে ট্রেন পরিবর্তন এবং ‘কক্সবাজার এক্সপ্রেস’-এ স্বপ্নের সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা।

🗓️ ১ম দিন: সমুদ্রের বিশালতায় অভ্যর্থনা

  • সকাল: কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছানো। নাস্তা সেরে নির্ধারিত এসি হোটেলে চেক-ইন

  • দুপুর: ফ্রেশ হয়ে হোটেলে দুপুরের খাবার সেরে কিছুটা বিশ্রাম (ফ্রি টাইম)।

  • বিকাল: কক্সবাজার সমুদ্র সৈকতে নীল জলরাশির মায়ায় হারিয়ে যাওয়া।

  • সন্ধ্যা: শপিং, ঝিনুক মার্কেট ঘোরাঘুরি অথবা আপনি চাইলে নিজ খরচে মহেশখালী দ্বীপ ভ্রমণ করতে পারেন।

  • রাত: হোটেলে রাত্রিযাপন।

🗓️ ২য় দিন: মেরিন ড্রাইভ ও রোমাঞ্চকর পাহাড় ভ্রমণ

  • সকাল: নাস্তা শেষে আমাদের বিশেষ ‘চাঁদের গাড়ি’-তে করে রোমাঞ্চকর যাত্রা শুরু।

  • ভ্রমণ: পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড ধরে একপাশে পাহাড় আর অন্যপাশে সমুদ্রের সৌন্দর্য উপভোগ। (হিমছড়ি ও ইনানী বিচ ভ্রমণ)।

  • সন্ধ্যা: সারাদিন প্রকৃতি উপভোগ শেষে সন্ধ্যায় হোটেলে ফেরা।

  • রাত: বিশেষ ডিনার শেষে হোটেলে বিশ্রাম।


🗓️ ৩য় দিন: বিদায়বেলা ও ফেরা

  • সকাল: কলাতলী বিচে সমুদ্র স্নান এবং সুগন্ধা বিচে শেষ মুহূর্তের ঘোরাঘুরি।

  • ১১:০০ টা: হোটেল থেকে চেক-আউট সম্পন্ন করা।

  • ১২:০০ টা: কক্সবাজার রেলস্টেশনে উপস্থিতি।

  • দুপুর: কক্সবাজার এক্সপ্রেস যোগে ঢাকা হয়ে রাজশাহীর উদ্দেশ্যে ফিরতি যাত্রা।

  • ভোর: নিরাপদ ও হাসিমুখে রাজশাহী রেলস্টেশনে পৌঁছানো এবং ট্যুরের সমাপ্তি।

মূল দর্শনীয় স্থানসমূহ

কক্সবাজার সমুদ্র সৈকত
লাবণী, কলাতলী ও সুগন্ধা বিচ
ঝিনুক মার্কেট
বার্মিজ মার্কেট
মেরিন ড্রাইভ রোড
হিমছড়ি পাহাড় ও ঝর্ণা
ঝাউবাগান সি বিচ
লাল কাঁকড়া বিচ
মিনি বান্দরবান
পাটুয়াটেক সি বিচ
ইনানী বিচ

চাইলে ঘুরে আসতে পারবেন—
মহেশখালী দ্বীপ (নিজ খরচে)
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড (নিজ খরচে)

খাবারের মেনু

🚍 যাত্রার সময় (অনবোর্ড মিল)
খাবার: স্পেশাল চিকেন অথবা বিফ খিচুড়ি।

☀️ ১ম দিন: স্বাদ ও আভিজাত্য
সকালের নাস্তা: জিভে জল আনা ভুনা খিচুড়ি সাথে ডিম ভুনা।
দুপুরের খাবার: গরম ভাত, রূপচাঁদা ফ্রাই অথবা কষা গরুর মাংস, মিক্সড সবজি, বিশেষ ভর্তা, ডাল এবং সালাদ।
রাতের খাবার: সাদা ভাত, সামুদ্রিক মাছ অথবা দেশি মুরগির তরকারি এবং সবজি।

🌊 ২য় দিন: সামুদ্রিক আমেজ ও বারবিকিউ
সকালের নাস্তা: গরম পরাটা, ডিম পোচ/মামলেট এবং সবজি ভাজি।
দুপুরের খাবার: সাদা ভাত, ফ্রেশ সামুদ্রিক মাছ অথবা মুরগির মাংস, ভর্তা এবং ঘন ডাল।
রাতের খাবার (স্পেশাল): বারবিকিউ (ফিশ অথবা চিকেন), সাথে নরম পরাটা এবং সফট ড্রিংকস।

🥗 ৩য় দিন: বিদায়ী আপ্যায়ন
সকালের নাস্তা: গরম পরাটা ও ডিম অথবা ঐতিহ্যবাহী ভুনা খিচুড়ি।
দুপুরের খাবার: শাহী চিকেন বিরিয়ানি, ঘন ডাল, সালাদ এবং টক-ঝাল আচার।
রাতের খাবার: স্পেশাল চিকেন চাপ এবং গরম পরাটা।

টমটম বিডি-র সাথে হারিয়ে যান অজানায়

মনে কি কোনো প্রশ্ন উঁকি দিচ্ছে?

আপনার যেকোনো প্রয়োজনে আমাদের অভিজ্ঞ টিম আপনার পাশে আছে!

Share

ভ্রমণের সব খুঁটিনাটি

ভ্রমণ টিপস, অজানা তথ্য এবং সেরা সব গন্তব্য সম্পর্কে জানুন।

আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী, যা তৈরি করে অবিস্মরণীয় সব স্মৃতি আর বিশ্বজুড়ে ভ্রমণের দারুণ অভিজ্ঞতা।

ভ্রমণ সেবাসমূহ

আমাদের সাথে থাকুন

নতুন নতুন ভ্রমণের আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন।

টমটম বিডি ট্যুরস এন্ড ট্রাভেলস | Developed by Trainers IT

Copyright © 2026. All rights reserved.